মঙ্গলবারের মধ্যে ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী মঙ্গলবারের (২ জানুয়ারি) মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আলা উদ্দিন আল মামুন সকল সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ২ জানুয়ারির মধ্যে […]

যুক্তরাষ্ট্র আমার বিরুদ্ধে লেগেছে

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডাবল স্ট্যান্ডার্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে একসময় খেসারত দিতে হবে ষ যুক্তরাষ্ট্রের মানবাধিকারের ডেফিনেশনটা কী সেটাই আমরা এখনো বুঝতে পারলাম না ষ সিকিউরিটির নামে আমাকে বন্দি করে রাখায় ভালো রেস্টুরেন্টে না যেতে পারছি, খেতে পারছি মার্কিন যুক্তরাষ্ট্র আমার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী […]

আওয়ামী লীগের ইশতেহার স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রা

হীরেন পণ্ডিত : আওয়ামী লীগের ২০০৮ সালের ইশতেহারের শিরোনাম ছিলো ‘দিন বদলের সনদ’, ২০১৪ সালের ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’, ২০১৮ সালের ইশতেহারের শিরোনাম ছিলো ‘সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বাংলাদেশ’। ২১টি বিশেষ অঙ্গীকারে ছিলো এটিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবারের ইশতেহারের স্লোগান-‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’। এতে […]

যারা হামলা করেছে তাদের কাউকে ছাড়া হবে না ॥ প্রধানমন্ত্রী

‘যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলায় মালা দিয়ে বাহবা দেব?’ বিএনপি নেতাদের প্রতি এ প্রশ্ন রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদের শাস্তি অবধারিত। বৃহস্পতিবার গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, ইতোমধ্যেই মামলা দেওয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলায় মালা দিয়ে বাহবা দেব? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত। শেখ হাসিনা বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। যে হুকুমদাতা, তাকেও ছাড়া হবে না। তিনি বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে, সেটা তারা পাবে না। ছবি দেখে দেখে, ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে সব কয়টাকে শাস্তি দিতে হবে।  বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, কিন্তু এভাবে সাংবাদিকদের একসঙ্গে পেটানো, সাংবাদিকদের টার্গেট করে মারা, যেভাবে আঘাত করল, ঠিক মাথায় আঘাত করা, জীবনটা নিয়ে নেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি করা, এর নিন্দা করার ভাষা আমার নেই। অগ্নিসন্ত্রাসীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়? তিনি বলেন, বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের এডিটর-ইন-চিফ ও এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু এবং একাত্তরটিভির হেড অব নিউজ শাকিল আহমেদ।

নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিদেশী কূটনীতিকরা, দৃষ্টি সুষ্ঠু ভোটে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করলেও এখন নীরব বিদেশী কূটনীতিকরা তারা চায় সুষ্ঠু নির্বাচনতাই নিবিড়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করছেন তারা। এদিকে বিদেশীদের তৎপরতায় উৎসাহিত হয়ে লাগাতার আন্দোলন করলেও তা সফল না হওয়ায় বিএনপি হতাশ হয়ে পড়েছে । সূত্র মতে, এক সময় বিদেশী কূটনীতিকদের অধিকতর তৎপরতায় ক্ষমতায় যাওয়ার বিষয়ে আশাবাদী হয়ে বর্তমান সরকারের পতনের হুমকিসহ বিভিন্নভাবে হাঁকডাক দিলেও আন্দোলন সফল না হওয়ায় রাজপথের বিরোধী দল বিএনপি এখন চরম বেকায়দায়। না পারছে আন্দোলনের মাঠ ছেড়ে দিতে, না পারছে নির্বাচনের পথে ফিরে আসতে। তবে নির্বাচন বর্জন করলেও নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে এখনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। কিন্তু এ আন্দোলনে নেতাকর্মীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। মাঝেমধ্যে কোথাও কোথাও স্বল্পসংখ্যক নেতাকর্মী ঝটিকা মিছিল করে দ্রুততম সময়ের মধ্যে সটকে পড়ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ছবি আপলোড করে আন্দোলনে সক্রিয় থাকার পক্ষে প্রচার চালাচ্ছে দলটির নেতাকর্মীরা।  এক সময় ঢাকায় কর্মরত কূটনীতিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসে ঘন ঘন বিএনপির সঙ্গে বৈঠক করলেও এখন তাদের আনাগোনা প্রায় থেমে গেছে। এ ছাড়া আন্দোলনরত বিএনপির দাবির প্রতি কোনো দেশেরই সায় নেই। তবে ঢাকায় কর্মরত কূটনীতিকদের পাশাপাশি বিশ্বের সকল দেশ ও আন্তর্জাতিক সংস্থাই চায় সুষ্ঠু নির্বাচন। এ জন্য তারা নিবিড়ভাবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, এক সময় সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) চাপে রেখে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সোচ্চার হয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা। একপর্যায়ে সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংবিধান অনুসারে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়। তাই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপিকে নির্বাচনে নিতে ব্যাপক দৌড়ঝাঁপ চালান ঢাকায় কর্মরত বিদেশী কূটনৈতিকদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধি দল। তারা দফায় দফায় বিএনপির সঙ্গে বৈঠক করে। এর পাশাপাশি আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল, সরকারের মন্ত্রী ও আমলা এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তা জানতে চান। এ সময় বিএনপি ছাড়া সবাই বলে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সহযোগিতা প্রয়োজন দেওয়া হবে। তবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দেন দলটির নেতারা। ইসির তফসিল ঘোষণার পর নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া যথা নিয়মে চলতে থাকা এবং নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ দল নির্বাচনে অংশ নেওয়ায় বিদেশীদের ধারণা পাল্টে যায়। আর বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ধারাবাহিক হরতাল-অবরোধের মতো নেতিবাচক আন্দোলন করতে থাকায় বিদেশীরা বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে কোনোভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘিœত হয় কি না সেদিকে গভীর দৃষ্টি রাখে তারা।   এদিকে নির্বাচন সুষ্ঠু করতে দেশি-বিদেশী চাপকে আমলে নিয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের মিত্ররাও সংবিধান অনুসারে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নেয়। আর তা করার জন্য সতর্ক অবস্থানে থেকে নিজ নিজ দলের পক্ষে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে থাকেন। যে কারণে এখনো কোনো দেশ থেকে নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়নি। বরং কোনো কোনো দেশ থেকে নির্বাচনের পরিবেশ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করা হয়। ৭ জানুয়ারি ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা গেলে কোনো দেশই এ নিয়ে আর কথা বলার সুযোগ পাবে না। তাই নির্বাচন কমিশন ও সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বছর আগে থেকে বিএনপি দেশ-বিদেশে দৌড়ঝাঁপ করে আগে কিছু দেশের সহানুভূতি পেলেও এক পর্যায়ে তাদের ধারণা পাল্টে যায়। তাই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করলেও তাদের দাবির পক্ষে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়নি। কোনো একটি দেশ বা আন্তর্জাতিক সংস্থা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেনি। তবে তারা সবাই সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছে। পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে শর্তহীন সংলাপ করতে বলেছে। নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিতেও কোনো কোনো দেশ বিএনপির প্রতি তাগিদ দেয়। কিন্তু বিএনপি সংলাপের আগে আওয়ামী লীগকে শর্ত দেওয়া এবং ইসির সংলাপ বর্জন করায় বিদেশীরা কিছুটা নাখোশ হয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা কার্যত : নীরব হয়ে যান। এখন আর বিএনপির সঙ্গে তাদের মিটিং-সিটিংও হয় না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক বছরেরও বেশি ধরে রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। সেই সঙ্গে এই দাবির পক্ষে সমর্থন আদায় করতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি প্রভাবশালী বিভিন্ন দেশের ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি চালাচালি করেন দলের সিনিয়র নেতারা। কিন্তু কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারেনি বিএনপি। যে কারণে বিএনপি ছাড়াই দেশে নির্বাচন হয়ে যাচ্ছে দেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে বলে সূত্র জানায়।  অভিজ্ঞ মহলের মতে, কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা অন্য একটি দেশের সংবিধানের বিরুদ্ধে যায় এমন কোনো পরামর্শ বা প্রস্তাব দিতে পারে না। তাই বিএনপি ত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন পেতে অনেক দৌড়ঝাঁপ করলেও সে দাবির পক্ষে বিদেশীদের সমর্থন আদায় করতে পারেনি। বরং আন্তর্জাতিক অঙ্গন থেকে বিএনপিকে বিকল্প ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক অঙ্গন থেকে সরকার ও ইসিকে সুষ্ঠু নির্বাচনের কথা বারবার বলা হয়েছে। তাই নির্বাচন কমিশনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ গ্রহণ করে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে। সূত্র মতে, বিএনপি মনে করছে দলের বর্তমান পরিস্থিতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে গেলে ফল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে। এ জন্য নির্বাচন কমিশনে নিবন্ধিত অধিকাংশ দল ভোটের প্রতিযোগিতায় অংশ নিলেও বিএনপি তা বর্জন করে সমমনা কিছু ছোট দলকে নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগ ১৪ দলীয় জোটের শরিক দল, জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনের মাঠে অধিকতর সক্রিয় হয়েছে। বিএনপি হাইকমান্ড প্রত্যাশা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন জানাবে। কিন্তু বহু দেন-দরবার ও চেষ্টা তদ্বির করেও বিএনপি তাদের সমর্থন আদায় করতে পারেনি। এর অন্যতম কারণ, সংবিধানের বাইরে গিয়ে কিছু করার কথা বিদেশীরা বলতে পারেন না। এদিকে এক সময় বিদেশীরা নির্বাচন পর্যবেক্ষণে আসবে না বলে জানালেও এখন অনেক দেশ থেকেই নির্বাচন পর্যবেক্ষক আসছে। ইতোমধ্যেই বিভিন্ন দেশের দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি দেশকে বিশ্ব দরবারে উচ্চ স্থানে নেয়ার চেষ্টা করছে তা অধিকাংশ প্রভাবশালী দেশ ইতিবাচক হিসেবে দেখছে। আর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়ে ভাল কিছু করতে পারবে না এমনটি ভেবেই তাদের ওপর আস্থা রাখতে পারছে না বহির্বিশ্ব। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন লাভ করতে না পারা এটিই প্রধান কারণ বলে অভিজ্ঞ মহল মনে করছেন তাই বিদেশিরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন আর তেমন কথা বলছে না। 

মেট্রোরেলের সব স্টেশন চালু হচ্ছে ৩১ ডিসেম্বর

বিডি২৪ভিউজ ডেস্ক : ৩১ ডিসেম্বর মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলে দেওয়া হবে। এ নিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন খুলে যাচ্ছে মেট্রোরেলের। তবে স্টেশন চালু হলেও আপাতত মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে না। আগের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চালু থাকবে। গতকাল রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ […]

বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর ইসি

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর ইসি : তিন শতাধিক প্রার্থীকে শোকজ > কয়েকজনকে জরিমানা > মামলা ৩ প্রার্থীর বিরুদ্ধে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়ম-বিশৃঙ্খলা ঠেকাতে নিচ্ছে নানা পদক্ষেপ। মাঠে সেনা নামানোর সিদ্ধান্তের পাশাপাশি নির্বাচনী প্রচারে আচরণবিধি মানাতে ইতোমধ্যে ৩ শতাধিক প্রার্থীকে শোকজ করা হয়েছে। বেশ […]

২ বিলিয়ন ডলার বেড়ে রিজার্ভ ২১.৪৪ বিলিয়নের ঘরে

বিডি২৪ভিউজ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পাশাপাশি বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈ‌দে‌শিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশ‌মিক ৪৪ বিলিয়ন ডলার, যা মাসের শুরুতে ছিল ১৯ বিলিয়ন। ফলে এক মাসের ব্যবধানে দুই বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ বেড়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের এ তথ্য পাওয়া গেছে। […]

সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহে ১৭ সিদ্ধান্ত

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য অফ-পিক আওয়ারে সেচপাম্প চালানো, পাম্পগুলোর জন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুতের সঞ্চালন লাইন মেরামতসহ ১৭টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেচ মৌসুম হিসাবে নতুন বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময় এবং এ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি তেলের সম্ভাব্য […]

রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ হেভিওয়েট প্রার্থী দীপঙ্কর তালুকদার

মাহফুজ আলম, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ হেভিওয়েট প্রার্থী দীপঙ্কর তালুকদার। শুক্রবার ২৯ ডিসেম্বর সকাল থেকে কাপ্তাই উপজেলার মিশন এলাকায় কর্মীসভা, কারিগড় পাড়ায় উঠান বৈঠক, ডংনালা, রিফিউজি পাড়া, বড়ইছড়ি মহাজন পাড়া, কিপিএম বারঘোনিয়া এলাকাসহ বেশ কয়েকটি স্থানে জনসভা ও দিনব্যাপী উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার। এ […]