শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা বিশ্বনেতাদের

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাসেলসে দু’দিনব্যাপী গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩-এর অংশগ্রহণকারীদের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছেন। প্রধানমন্ত্রী ফোরামের উদ্বোধনী অধিবেশনে গত ১৫ বছরে দেশের যুগান্তকারী অর্থনৈতিক অগ্রগতি অর্জনে তার অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরে আবেগঘন কণ্ঠে বক্তৃতাকালে অংশগ্রহণকারী মুহুর্মুহু করতালি দিয়ে তাকে সাধুবাদ জানান। খবর বাসসের লন্ডন ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম প্রকাশিত এক নিবন্ধে […]

সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ পাবে ১৬৬ আসন বিএনপি ১৩৭

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে ১৪৮-১৬৬টি আসন পেতে পারে আওয়ামী লীগ। আর বিএনপি ১১৯-১৩৭টি এবং ১৫টি আসন পেতে পারে অন্যান্য দল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। গবেষণার বিষয় ছিল ‘ভোটারের মন ও আসন্ন ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল’। […]

আটঘরিয়ায় ২১ স্বাস্থ্যকর্মীর বেতন বিহীন মানবেতর জীবন

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় ২১ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডদের গত তিন মাস যাবৎ বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রোগশোকেরও কমতি নেই পরিবারে। তিনমাস বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এই পরিস্থিতির শিকার উপজেলার ষাটগাছা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেনে অবস্থার বর্ণনা […]

ডা. মাসুদের ঘোষণায় তোলপাড় : যুক্তরাষ্ট্র আ. লীগের পাল্টাপাল্টি সভা ৮জনকে কারণ দর্শানোর নোটিশ আমার ভরসার স্থল জয় মামা : বর্ধিত সভায় আবেগ-আপ্লুত ড. সিদ্দিক

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যা বেড়েই চলেছে। আর এই সমস্যা কেন্দ্র করে পাল্টাপাল্টি সভা হয়েছে। সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর সভা থেকে সংগঠনের কার্যকরী পরিষদের ৮জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭/ক ধারা অনুযায়ী এই নোটিশ প্রাপ্তির ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর […]

বিয়ানীবাজার সমিতির নির্বাচন-২০২৩ সভাপতি পদে মান্নান সা. সম্পাদক পদে অপু জয়ী ‘মিসবাহ-অপু’ প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজার উপজেলাবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান (পুন:নির্বাচিত) এবং সাধারণ সম্পাদক পদ রেজাউল আলম অপু জয়ী হয়েছেন। বিপুল উৎসাহ-উদ্দীপনায় রোববার (২২ অক্টোবর) এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ওজনপার্কের ম্যাজেষ্টিক মারকুইজে সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টানা ভোট […]

বাংলাদেশের পাসপোর্টধারী পরিচয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন যাতে না করতে পারে সেদিকে সচেতন থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শ্রেণী বৈষম্যহীন সর্বজনীন সকল মানুষের স্বীকৃতি হল পাসপোর্ট। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়েছেন, একটি জাতি দিয়েছেন, একটি লাল সবুজের পতাকা দিয়েছেন। সেই বৈধতা নিশ্চিত করতেই বিশ্বব্যাপী স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের পরিচিতি প্রকাশের দলিল […]

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় আগ্রহী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বিডি২৪ভিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার বিকেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জলবায়ু পরিবর্তনবিষয়ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি ও জলবায়ুবিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির মধ্যে এক বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও […]

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-ইইউ`র ৪০০ কোটি ইউরোর চুক্তি সই

বিডি২৪ভিউজ ডেস্ক : গ্লোবাল গেটওয়ে ফোরামে ইইউ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়নে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শীর্ষ পর্যায়ের এই আলোচনা শুরু হয়। সেই উপলক্ষে বাংলাদেশের বিদ্যুৎ খাতের টেকসই সবুজ রূপান্তরে অবদান […]

অযথা ট্রেন থামালে জরিমানা ২ হাজার টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য মামুনুর […]

শিল্পে সুদের হার কমল ২ শতাংশ

বিডি২৪ভিউজ ডেস্ক : শিল্প খাতের অবকাঠামা উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ দিতে গঠিত তহবিলের সুদের হার ২ শতাংশের সামান্য বেশি কমানো হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে আলোচ্য তহবিলের সুদের হার কমানোর বিষয়টি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জানানোর জন্য ব্যাংক ও আর্থিক […]