রাজধানীতে দুই দলের সমাবেশ ঘিরে উত্তেজনা, নিরাপত্তা জোরদার

বিডি২৪ভিউজ ডেস্ক : এক দফা দাবি আদায়ে রাজধানীতে ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সারাদেশ থেকে সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো করে বড় ধরনের শোডাউন করতে চায় দলটি। তবে মহাসমাবেশের ভেন্যু নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। কারণ, বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার বিষয়ে পুলিশকে অবহিত করলেও অনুমতি চায়নি। এ পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে […]

শান্তি ও অগ্রগতি নিশ্চিতে যুদ্ধ বন্ধ করুন

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি ও অগ্রগতি নিশ্চিত করার জন্য যুদ্ধ বন্ধ এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা পুনরুদ্ধার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষে মানুষে যোগাযোগ শান্তি ও অগ্রগতির লাইফলাইন। আমাদের অবশ্যই যুদ্ধ, সংঘাত এবং অস্ত্র প্রতিযোগিতার অবসান ঘটাতে হবে। প্রধানমন্ত্রী ব্রাসেলসে তার আবাসস্থলের জিজিএফ কনফারেন্স হলে বুধবার ‘গ্লোবাল গেটওয়ে […]

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে পাবনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন আব্দুল হামিদ মাস্টার

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে পাবনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সাংবাদিক সম্মেলনে চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, […]

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ : অনলাইন কুইজের ১ম পর্বের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ উপলক্ষ্যে গিগাবাইট এর সৌজন্যে এবং কমপিউটার জগৎ এর আয়োজনে যে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তার প্রথম পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩’র আসর। ১০টি দেশের অংশগ্রহণে চলমান এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা চলছে এখন। গ্রপ পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে […]

রামপালের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। আনোয়ারুল আজিম কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার ভোর ৪টার দিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। শুরুতে ৪০০ […]

চট্টগ্রামে টানেল ছাড়াও ১৯ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম ভূগর্ভস্থ টানেল উদ্বোধনের পাশাপাশি আরও ১৯টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম সফরে গিয়ে প্রধানমন্ত্রী টানেলসহ ১৭টি প্রকল্পের ফলক উন্মোচন এবং তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওইদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর ইপিজেড মাঠে […]

মেট্রোরেলের পুরো সুবিধা মিলবে শিগগিরই

বিডি২৪ভিউজ ডেস্ক : বর্তমান সরকারের আমলে যানজট নিরসনে আশার আলো দেখাচ্ছে একের পর এক মেগা প্রকল্পের উদ্বোধন। ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে মেট্রোরেলের পুরোপুরি সুবিধা পাবেন নগরবাসী। গত বছর ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। এরপর থেকে এতদিন পর্যন্ত উত্তরা-আগারগাঁও পর্যন্ত সীমাবদ্ধ ছিল […]

পাটজাত পণ্যের উন্নয়নে হচ্ছে প্রমোশন বোর্ড

বিডি২৪ভিউজ ডেস্ক : পাটজাত পণ্য উদ্ভাবন, উন্নয়ন ও বাজার সম্প্রসারণে সহায়তা দিতে প্রতিষ্ঠা করা হচ্ছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন বোর্ড (জেডিপিবি)। এই বোর্ড পাটজাত পণ্যের উন্নয়নে নীতিনির্ধারণ ও তা বাস্তবায়ন করবে। সোনালি আঁশখ্যাত পাটের বিপণন ও বহুমুখীকরণেও প্রতিষ্ঠানটি কৌশল নির্ধারণে কাজ করবে। এ ব্যাপারে তৈরি হয়েছে আইনের খসড়া। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগির মন্ত্রিসভায় তোলা হবে। […]

বাংলাদেশ আজ সবচেয়ে বিনিয়োগবান্ধব ও সম্ভাবনার দেশ: তথ্যমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : সবচেয়ে বিনিয়োগবান্ধব ও সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ফ্রান্সের রাজধানী প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওপেরা বলরুমে স্থানীয় সময় সোমবার বিকালে ২৩ থেকে ২৫ অক্টোবর ‘রাইজ অব বেঙ্গল টাইগার’ শীর্ষক ‘বাংলাদেশ-ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় […]

রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকের প্রণোদনা বাধ্যতামূলক নয়

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রবাসী আয় সংগ্রহের ক্ষেত্রে আড়াই শতাংশ প্রণোদনার বিষয়টি ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক নয়। তবে কোনো ব্যাংক চাইলে তা করতে পারবে। গত সপ্তাহে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আইএমএফের শর্ত মানতে ডলারের একক দর […]