পাবনা পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি’র শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি : “সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা” পাবনা পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি। আজ সোমবার (অক্টোবর-২৩) মহানবমীতে শারদীয় দূর্গা পূজা উৎসবে পাবনা পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি। উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের […]

দুই বছরের বেশি সাজা পাওয়া ব্যক্তি নির্বাচনে অযোগ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজা পাওয়া আসামি সাংবিধানিকভাবেই সংসদ নির্বাচনে অযোগ্য হবেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, জামিন বা সাজা স্থগিত থাকলেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যদি তাঁর সাজা উপযুক্ত আদালতে বাতিল না হয়। আপিল বিচারাধীন থাকা মানে দণ্ডিত ব্যক্তি নির্দোষ নন। একমাত্র উপযুক্ত আদালতে সাজা বাতিল […]

ভোট গ্রহণে প্রস্তুত হচ্ছেন ১০ লাখ কর্মকর্তা

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। ভোট গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে ১০ লাখ কর্মকর্তা। আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নভেম্বরের মাঝামাঝির মধ্যেই হবে তফসিল ঘোষণা। এ জন্য আগামী ৩০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ১ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের […]

প্রতি ডলারে পাবেন প্রবাসীরা ১১৫.৫ টাকা, মিলবে প্রণোদনাও

বিডি২৪ভিউজ ডেস্ক : এখন থেকে প্রতি ডলারে প্রবাসীরা পাবেন ১১৫.৫ টাকা। সেই সঙ্গে সরকারি সিদ্ধান্ত মোতাবেক পাবে ব্যাংকের প্রণোদনা। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) গত শুক্রবার যৌথ সভায় প্রবাসীদের জন্য ডলারের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নেয়। আজ থেকে দেশের ব্যাংকগুলোতে মার্কিন ডলারের দর ১১৫ টাকা ৫০ পয়সা করে পাবেন। […]

আট ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারের শেষ সময়ে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে লেটার অব ইনটেন্ট বা সম্মতিপত্র (এলওআই) দেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে নীতিগত অনুমোদন পেয়েছে আটটি ডিজিটাল ব্যাংক। এলওআই পাওয়া ডিজিটাল ব্যাংকগুলো হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি। রোববার গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় […]

তৃতীয় শক্তিকে সরকারে চায় একটি মহল

বিডি২৪ভিউজ ডেস্ক : বিএনপিকে নয়, অনির্বাচিত তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় বসাতে জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল ষড়যন্ত্র-চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দলের সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল রবিবার রাতে জাতীয় সংসদ ভবনে সরকারি […]

আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলো এবং থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২২ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ’৭৫ পর বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার […]

স্বাধীনতা বিরোধী শক্তিই সংখ্যালঘু, আমাদের পরিচয় আমরা সবাই বাঙ্গালী, ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

নিজস্ব প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জ শাহরাস্তির সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ২১এবং ২২ অক্টোবর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত, চাঁদপুর-০৫ আসেন মনোনয়ন প্রত্যাশিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ইঞ্জি. মোহাম্মদ হোসাইন। রবিবার হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা […]

ব্যাংকগুলোকে ২ দিনের মধ্যে রেমিট্যান্স ছাড়ার নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর দুই দিনের মধ্যে তা প্রাপকের হাতে পৌঁছে দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০১৪ সালে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে বলেছিল, ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে দুই দিনের মধ্যে রেমিট্যান্স ছেড়ে দিতে হবে। ব্যাংকগুলোকে এ নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক নোটিশে বলেছে, ‘সম্প্রতি […]

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় জাহাজ

বিডি২৪ভিউজ ডেস্ক : রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম.ভি সাগরজিৎ। ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার ১শ’ ১০ মেট্টিক টন কয়লা নিয়ে আসা সিঙ্গাপুর পতাকাবাহী এ জাহাজটি শনিবার মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১২ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক […]