পাবনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ের রাস্তা উদ্বোধন

পাবনা প্রতিনিধি : গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে বদলেছে গ্রামীণ জীবনের মান। গ্রামে বসে মানুষ শহরের সুবিধা পাচ্ছে। গত নির্বাচনে আ.লীগ সরকারের ইশতেহার সম্পূর্ণরুপে বাস্তবায়নের ফলে এসকল সুবিধা পাচ্ছে মানুষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে পাবনার রাজাপুর হতে শানিরদিয়ার মন্ডলপাড়া বাধ পর্যন্ত ও চরপ্রতাপুরে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ের দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসবকথা বলেন […]

প্রেম শ্বাশত, প্রেম মানে না জাতি ধর্ম! প্রেমের টানে আমেরিকান তরুণী এখন পাবনার ঈশ্বরদীতে!

নিজস্ব প্রতিনিধি : প্রেম শ্বাশত, প্রেম মানে না জাতিো ধর্ম-বর্ণ! পৃথিবীর আদিকাল থেকে বর্তমান পর্যন্ত, মানব জন্মের ইতিহাস এবং প্রেমের মহিমা কীর্তন এক‌ইসূত্রে গাঁথা । সৃষ্টির প্রথম নর-নারী আদম -ঈভ পরস্পরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। গন্ধর্ব ফল সেই অন্ধ অমর প্রেমের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভালোবাসা চিরন্তন সত্য এবং শাশ্বত। বিধাতার এক বিস্ময়কর সৃষ্টি ভালোবাসা। […]

তিন দিনের সফরে বেলজিয়াম যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’- এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ব্রাসেলসের উদ্দেশে রওনা হবেন। ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেনের আমন্ত্রণে তিনি ব্রাসেলসে যাচ্ছেন। সোমবার (২৩ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেন। […]

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বিডি২৪ভিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ অক্টোবর) পৃথক দুই বার্তায় শোক জানান তারা। শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা […]

বছরে ৬০ বিলিয়ন ডলার সাশ্রয়ের সুযোগ

নিজস্ব প্রতিনিধি : ♦ শিপিং কনটেইনার ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে দক্ষিণাঞ্চল ♦ পায়রা বন্দরে কনটেইনার ডিপো গড়ে তোলা যেতে পারে ♦ সেবা খাতের সম্ভাবনা নিয়ে ইআরডির প্রতিবেদন প্রতি বছর ৬০ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে; দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ ও কনটেইনারে পণ্য পরিবহন করে এই পরিমাণ বিদেশি অর্থ সাশ্রয় করা […]

২৮ অক্টোবর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। আগামী ২৮ অক্টোবর দেশের দুটি বৃহত্তম দলের […]

সরকারি স্কুলে ভর্তির নীতিমালা জারি

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথম শ্রেণি এবং আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে স্কুলগুলো। কোনো শাখাতে ৫৫ শিক্ষার্থীর বেশি ভর্তি করা যাবে না। প্রথম শ্রেণিতে ভর্তির […]

গবেষণা চুরি প্রমাণ হলে তিন স্তরে সাজা

বিডি২৪ভিইজ ডেস্ক : চৌর্যবৃত্তি রোধের মাধ্যমে একাডেমিক গবেষণা ও প্রকাশনায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করতে নতুন একটি নীতিমালা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে অন্যের প্রকাশনা থেকে নেওয়া তথ্যকে নিজের বলে চালিয়ে দেওয়ার দায়ে জরিমানা, ডিগ্রি বাতিল ও পদাবনতি, এমনকি চাকরিচ্যুতির মতো গুরুতর শাস্তির বিধান রাখা হয়েছে। তবে গবেষণা কর্মের ২০ ভাগ পর্যন্ত তথ্য ভিন্ন উৎস থেকে […]

‘হামুন’ এখন প্রবল ঘূর্ণিঝড়, পায়রা ও চট্টগ্রামে ৭ নম্বর বিপদ সংকেত

নিজস্ব প্রতিনিধি : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীড হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। এছাড়া কক্সবাজার সমুদ্ববন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখানো […]

সাপাহারে প্রান্তীক জনগোষ্ঠীর অর্থ- সামাজিক উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইকুইটেবল এ্যাক্সেস এন্ড রেজিলিয়েন্ট লাইফ ফর দি মার্জিনালাইজড কমিউনিটিস ইন বাংলাদেশ প্রকল্পের প্রান্তীক জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ২৩ অক্টোবর সোমবার সকাল ১০টায় EARL প্রকল্পটি হেক্স ইপার এর আর্থিক সহযোগিতায় এবং ডাসকো […]