দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়েরই নয়, এটি সর্বজনীন উৎসব : প্রধানমন্ত্রী
বিডি২৪ভিউজ ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব। […]