এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত দিনাজপুরে অনুষ্ঠিত হবে

মোঃ আসাদুল্লাহ আল গালিব জেলা প্রতিনিধি দিনাজপুর : বাংলাদেশের উত্তরে বৃহত্তর জেলা দিনাজপুরে তথা এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ গোড়-এ শহীদ ময়দানে করোনার কারনে টানা দুই বছর মুসল্লিরা ঈদের জামাত আদায় করতে পারেনি। এটি এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। টানা দুই বছর পর এবার এই ঈদগাহে বসতে যাচ্ছে সবচেয়ে বড় ঈদের জামাত। ঈদগাহে ১০ […]

রূপপুর প্রকল্পে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

প্রবীর সাহা ,পাবনা : রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখার উদ্যোগে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘প্রজেক্ট ম্যানেজার্স কাপ’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রূপপুর প্রকল্পের সঙ্গে যুক্ত দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের চারশ’র অধিক ক্রীড়াবিদ ১৩টি ক্যাটাগরীতে প্রতিদ্বন্দিতা করছে […]

স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে অন্তর্দৃষ্টিসম্পন্ন প্রতিবেদন প্রস্তুত করতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় আজ ১৬ এপ্রিল ২০২২ শুরু হলো দুইদিন ব্যাপী স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল বিষয়ক কর্মশালা। বেসরকারি উন্নয়ন সংস্থা […]

পাবিপ্রবিকে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে : নবনিযুক্ত উপাচার্য- অধ্যাপক ড. হাফিজা খাতুন

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল খান আজ ১৬ এপ্রিল শনিবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছে। এসময় নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য কে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এরপর বেলা সাড়ে ১২ টায় দিকে উপাচার্য ও উপ-উপাচার্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে […]

পাবনা জয় কালীবাড়ি মন্দির নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

আজ ১৫/০৪/২০২২ তারিখ বেলা আনুমানিক ১১.৩০ মিনিটের সময় প্রভাষ ঘোষ দুখু এবং সৌমেন সাহা ভানু শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরে সভাপতি বা সম্পাদক কারও কাছেই কোন অনুমতি না নিয়ে এক সভা আহ্বান করেন। বিষয়টি আমার জানা ছিলনা। প্রতিদিনের মত ভক্তি জানাতে মন্দিরে উপস্থিত হলে আমার কাছে প্রভাষ ঘোষ দুখু নাট মন্দিরের চাবি চান। আমি কারণ […]

রুপপুরে বেলারুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কর্মরত বেলারুশ নাগরিক ইভানু মাকসিম (৫১) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে প্রকল্পের আবাসন এলাকা সাহাপুরের গ্রিনসিটি ১ নম্বর ভবনের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুইনওয়ার্ল্ড নামের একটি রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানে সিনিয়র কর্মকর্তা হিসেবে […]

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এএমআইই এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ এ অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালিত এএমআইই এর ইফতার ও দোয়া মাহফিল। এএমআইই এর সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং সাধারণ শিক্ষার্থীদের ফোরামের সভাপতি মোঃ আব্দুল বাতেন আখন্দ এর সভাপতিত্বে দোয়া ও মাহফিল সম্পন্ন হয়। দোয়া মাহফিল শুরুর আগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন। সাধারণ […]

গৌরীপুরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মো. হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) : পুরোনো গ্লানি হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নব উদ্যেমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় বাংলা নববর্ষের প্রথম দিনে পয়লা বৈশাখে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিনে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক […]

নাটোরের লালপুরে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

রিয়াজ হোসেন (লিটু), নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার করিমপুর রেলগেট এলাকার গহর মার্কেটে অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে দোকানের মালামাল ও নগদ টাকাসহ দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকগণ জানান। বৃহস্পতিবার ১৪ এপ্রিল ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে নিউ ফ্যাশান টেইলার্স এন্ড ফেব্রিকস, জান্নাত ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার এবং ইব্রাহিম ডেকরেটরে […]

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

রিয়াজ হোসেন (লিটু), নাটোর : জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। নাটোরের রানী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ এবং গ্রামীণ মেলার আয়োজন করা হয়। শহর প্রদক্ষিণ করে মঙ্গল শোভাযাত্রা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের […]