সয়াবিন তেল আমদানির তথ্য চায় সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের সব ভোজ্যতেল রিফাইনারি কোম্পানির কাছে ভোজ্যতেল আমদানির বিভিন্ন তথ্য চেয়েছে সরকার। ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো গত তিন মাসে কী পরিমাণ তেল আমদানি করেছে- কত পরিমাণ তেল পরিশোধন করা হয়েছে, কি পরিমাণ তেল মজুত আছে কাস্টমস পেপারসহ এ সবের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে কোম্পানিগুলো কত পরিমাণ তেলের ডিও বা এসও দিয়েছে, কত […]

শিক্ষা ক্ষেত্রে আসবে বৈপ্লবিক পরিবর্তন

বিডি২৪ভিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনের বিপ্লব অত্যাসন্ন। এই লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য বিষয়। ইতোমধ্যে মিশ্র শিক্ষার ওপর টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এ বিষয়ে কয়েকটি বৈঠকও হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, মিশ্র শিক্ষা স্থায়ী নয় এটি […]

ফাইভ-জির স্পেকট্রাম নিলাম ৩১ মার্চ

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ৩১ মার্চ পঞ্চম প্রজন্মের ফাইভ-জির স্পেকট্রাম নিলাম করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। রেডিও ফ্রিকোয়েন্সি নিলাম ২০২২ এর জন্য বিটিআরসির দেওয়া নির্দেশনা মতে, নিলামের দিন থেকে পরিষেবা চালু করার জন্য টেলিকম অপারেটরদের ৬ মাস সময় দেওয়া হবে। অপারেটরদের নিলামে অংশ নেওয়ার জন্য ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে। উন্মুক্ত নিলামের মাধ্যমে […]

২৬ মার্চ থেকে মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল পরিচয়পত্র : মন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বিএনপি দাবি করছে, খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা। এই মিথ্যাচার করে তারা নিজেদের দোষ ঢাকতে চায় বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, জিয়াউর রহমান মুজিব সরকারের আওতায় যুদ্ধ করতে চাননি। পাকিস্তানের সঙ্গে আঁতাত করে খুনি মোশতাকের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। […]

সর্বস্তরের জনগণকে নিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করবে আওয়ামী লীগ

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতিবিজড়িত ৭ই মার্চ উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বিস্তারিত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী […]

পাটের সঙ্গে রয়েছে স্বাধীনতার নিবিড় যোগসূত্র: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাটের সঙ্গে এদেশের মানুষ আর আমাদের মহান স্বাধীনতার এক নিবিড় যোগসূত্র রয়েছে। রোববার (৬ মার্চ) জাতীয় পাট দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও ৬ মার্চ ২০২২ ‘জাতীয় পাট দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি পাট চাষিসহ […]

সাথিঁয়ায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুইট : পাবনা সাথিঁয়া উপজেলা সোনাতলা স্কুল মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনাতলা স্কুল মাঠে ফুটবল প্রশিক্ষণ, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সাথিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পাবনা জেলা ক্রীড়া কর্মকতা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান […]

পাবনায় মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতিতে ৬ষ্ঠ প্রশাসনে অচলাবস্থা

পাবনা প্রতিনিধি : বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীগণ তাদের পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতি চলছে । আন্দোলনকারীরা জানান তাদের দাবী বাস্তবায়ন না হওয়ায় তাদের পূর্ব ঘোষিত অনির্দিষ্ট কালের কর্মসূচী হিসেবে ১লা মার্চ হতে […]

কষ্ট দিয়েছো তুমি গানটি মনের সুপ্ত বেদনাকে জাগ্রত করবে-বিজয় সরকার

বিজয় সরকার নামটি শুনলেই প্রথমে যে কথা আমাদের হৃদয়ে জাগ্রত হবে তা হলো লোকজ সংস্কৃতি, পল্লী সাহিত্য, বাঙালি সংস্কৃতি, ক্লাসিক, আধুনিক এমন অজস্র বিষয়। যেখানে তিনি গৎবাঁধা নিয়মের বাইরে গিয়ে নিজস্ব ধাঁচে তুলে এনেছেন বাংলার অমৃত রত্নভাণ্ডার। একটি দেশের একটি জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার নিজস্ব সংস্কৃতি, আচার, ঐতিহ্য, জীবনধারা, কৃষ্টি,লোকজ উৎসব, সাংস্কৃতিক পরিক্রমা। […]

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকাসহ নিহত-২

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষিকাসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৯ জন। শনিবার দুপুরে সাতক্ষী-যশোর মহাসড়কের তুজুলপুর ও সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়ায় উক্ত দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের মৃত. মাজেদ মোড়লের ছেলে ফারুক হোসেন বাবু (৪৫) ও শ্যামনগর উপজেলার আটুলিয়া […]