ঝিনাইদহে বিএনপি’র জনসভা

তুষার হাবীব, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার ওয়াজির আলী হাইস্কুল মাঠে গণতন্ত্রের জননী দেশমাতা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবী আদায়ের লক্ষে গতকালের জনসমাবেশ বিশাল এক জনসমুদ্র ও বিএনপির আনন্দ-মেলায় পরিনত হয়েছিল, দীর্ঘদিন পর ঝিনাইদহ জেলাসদরে বিশাল জনসভার আয়োজন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) ঝিনাইদহ জেলা শাখা। এই জনসভায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ […]

তথ্যে জনসাধারণের প্রবেশাধিকার তথ্য কমিশন এসডিজি ১৬.১০.২ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ এনজিওস ফর নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে তথ্য কমিশনের যৌথ উদ্যোগে কমিশনের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় কানেকটিং এন্ড এমপাওয়ারিং জাস্ট, ইনক্লুসিভ এবং পিসফুল সোসাইটি প্রকল্পের জন্য আওতায় একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনার বিষয় ছিলো এসডিজি ১৬:১০:২ বাস্তবায়ন, বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় এবং […]

আরো পাঁচ রাজনৈতিক দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

বিডি২৪ভিউজ ডেস্ক : ইসি গঠনের আলোচনায় আরো পাঁচ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, আগামী ৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি, একই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনকে […]

প্রথম ডোজ টিকা পেয়েছে ৩৪ লাখ স্কুল শিক্ষার্থী

বিডি২৪ভিউজ ডেস্ক : সারাদেশে বুধবার (২৯ ডিসেম্বর) ১৪ লাখ ৬ হাজার ২৩০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৪ লাখ ৩ হাজার ৬৯ স্কুল শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৬৪০ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার […]

সহকারী অধ্যাপক হলেন ১ হাজার ৪৭৯ প্রভাষক

বিডি২৪ভিউজ ডেস্ক : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের ১ হাজার ৪৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। এ ছাড়া শিক্ষা ছুটি বা প্রেষণে থাকা ১৭ প্রভাষককে পদোন্নতির সিদ্ধান্ত হলেও এ বিষয়ে আদেশ জারি হবে ছুটি শেষে যোগ দেয়ার পর। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এ বিষয়ে জানতে […]

জনগনের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে ‘নিউক্লিয়ার বাস ট্যুর’

বিডি২৪ভিউজ ডেস্ক : ২৭ ডিসেম্বর ঢাকায় এসে সফলভাবে সমাপ্ত হলো ৫ দিনব্যাপী নিউক্লিয়ার বাস ট্যুর। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জনমনে আগ্রহ সৃষ্টি, পরমাণু প্রযুক্তি ও এর নিরাপত্তা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যাবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যাতীক্রমধর্মী এই বাস ট্যুরের আয়োজনে সক্রিয়ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার […]

মাধ্যমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে প্রজনন স্বাস্থ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : মাধ্যমিকের কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য জেন্ডার সমতা নিয়ে নির্মিত শাহানা কার্টুনের নির্বাচিত এপিসোড শ্রেণিকক্ষে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এটি যুক্ত হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অধ্যায়ের সঙ্গে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দিল আফরোজ বিনতে আছিরের সই করা […]

ঢাকা টু পায়রা রেললাইনে স্পেনের আগ্রহ

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানী ঢাকা থেকে দক্ষিণের সমুদ্রবন্দর পায়রা (কুয়াকাটা) পর্যন্ত ২৬৪ কিলোমিটার রেললাইন নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, তাতে আগ্রহ দেখাচ্ছে রেলশিল্পে উন্নত ইউরোপের স্পেন। দেশটির একজন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়ের মাস্টারপ্ল্যানে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়ে এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন। স্পেনের রাজধানী […]

বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই

বিডি২৪ভিউজ ডেস্ক : মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় চারদিনের এই মেলার বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। ঢাকা জেলায় গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বরে এবং দেশব্যাপী বিভাগীয় ও জেলা […]

৩০ লাখ নারীর ভাগ্য বদল করেছে পোশাক খাত : বাণিজ্যমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : পোশাক খাতের কারণে দেশের গ্রামীণ ৩০ লাখ নারীর ভাগ্য বদল হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেও বড় ভূমিকা রাখছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেলে শেরাটনে ‘লাল সবুজের বাংলাদেশ-গৌরবের ৫০ বছর ও বিজিএমইএ’র ৪০ বছর’ উদযাপন উপলক্ষে বিজিএমইএর গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে […]