চাটমোহরে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা

পাবনা প্রতিনিধি: পাবনা চাটমোহরে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টার দিকে স্থানীয় উদ্যোক্তা আড়ৎদার ও খুচরা বিক্রেতাদের নিয়ে এই বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়। রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট ( আরএমটিপি), সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরেণর মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু-চেইন উপ -প্রকল্পটি পল্লী […]

নোয়াখালীতে যৌন হেনস্তার শিকার নোবিপ্রবির এক ছাত্রী

নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালীতে রিকশাচালক কর্তৃক যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রী। ভুক্তভোগী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী। শুক্রবার (২৪ মে) সকাল ১০ টায় পৌর বাজারের পিছনে ল’ইয়ার্স কলোনী থেকে মেইন রোডে রিকশায় উঠে আসার সময় প্রভাতী স্কুল এলাকায় রিকশাচালক কর্তৃক ঐ […]

খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের একটা অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ফিলিস্তিনের মতো বাংলাদেশের একটা অংশ চট্টগ্রাম, মিয়ানমার নিয়ে খ্রিস্টান স্টেট […]

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বাড়ল ১৮ কোটি ডলার

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, গত বুধবার দিনশেষে রিজার্ভ বেড়ে হয়েছে ১৮ দশমিক ৬০ বিলিয়ন ডলার। গত ১৫ মে যা ছিল ১৮ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ১৮ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ […]

ঈদুল আজহায় চলবে ২০টি বিশেষ ট্রেন

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ঈদ যাত্রায় ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। তবে আগামী রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে […]

`বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণ ও সমন্বয়কারী`

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন শান্তির অন্বেষণ ও সমন্বয়কারী। অশান্ত বিশ্বে তিনি শান্তির কপোত উড়াতে চেয়েছিলেন। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু জুলি ও কুরি পদক প্রাপ্তি […]

নান্দাইলে মিলেছে গ্যাসের সন্ধান

বিডি২৪ভিউজ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গত দুদিন ধরে একটি গভীর নলকূপের মুখে আগুন জ্বলতে দেখে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। উপজেলার মুশুল্লি ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামের মৃত নুরুল আমিনের বাড়িতে একটি নলকূপের মুখ দিয়ে গ্যাস বেরুচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, নুরুল আমীনের স্ত্রী মোছা. পারভীন খাতুন তিন বছর আগে […]

বাংলাদেশের কৃষি খাত উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের কৃষি খাত উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। এ ছাড়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া উভয় পক্ষই মৎস্য ও প্রাণিসম্পদ পণ্যসহ দ্বিপক্ষীয় কৃষিবাণিজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। গতকাল কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় কৃষিবিষয়ক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে সহযোগিতায় সম্মত হয় দুই দেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কৃষি […]

সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা

হীরেন পণ্ডিত : সংস্কৃতি একজন মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। গবেষকদের মতে, ভাষা, সাহিত্য, রীতিনীতি, মূল্যবোধ, জ্ঞান, শান্তি, শৌর্য, বিশ্বাস, চিরাচরিত প্রথা মনোভাব প্রস্তুতির সমাহার হচ্ছে সংস্কৃতি। জীবনের অন্তর্গত সব বিষয়, কর্ম, চর্চা ও সাধনাই সংস্কৃতি। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাংস্কৃতিক বৈচিত্র্যের অবদানকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে পালিত হয় সাংস্কৃতিক বৈচিত্র্য। সামাজিক গতিশীলতার জন্য সাংস্কৃতিক […]

টাঙ্গাইলের ধনবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম আর নেই

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দড়িচন্দ্র বাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন। এলাকার সুপরিচিত সদাহাস্যোজ্বল আব্দুল হাকিম বেশ কিছুদিন শ্বাষকষ্টে ভোগার পর রোববার ঢাকা ক্যান্টনমেন্টর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সাবেক একাউন্ট […]