১৮ তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশ প্রাপ্ত ইবির ১৯ শিক্ষার্থী

0

আহফিন হাসান, ইবি প্রতিনিধি : ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ জন শিক্ষার্থী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিজেএসের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যেখানে দেশজুড়ে মোট ২০০ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণরা হলেন আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসিফ ইসলাম ও শফিক শোভন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুমায়ন কবির ও সালমা খাতুন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শারমিন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন, ইয়াসমিন খাতুন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানী ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুকনুজ্জামান রায়হান এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজু আহমেদ।

মেধা তালিকায় ২৬তম স্থান অর্জনকারী আল ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ তার প্রতিক্রিয়ায় জানান, অনার্স পরীক্ষা শেষেই আমি আবেদন করি এবং বর্তমানে আমার মাস্টার্স চলমান রয়েছে । প্রত্যাশার চেয়েও বড় এই অর্জনের জন্য আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও উল্লেখ করেন,, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছা ছিল একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচারে কাজ করবো। পরিবারও আমাকে এই বিষয়ে উৎসাহিত করেছে। আমার জন্য দোয়া করবেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.