মা হচ্ছেন অভিনেত্রী পূজা

0

বিনোদন ডেস্ক : আবারও মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ভ্লগে পূজা জানান, তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী। এ সময় তিনি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

শুধু সুখবরই নয়, ভিডিওতে এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে বাস্তব চ্যালেঞ্জ আসে, সেসব বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন পূজা ও কুণাল।

এর আগে প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে সম্পন্ন করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। করোনা মহামারির সময় বড় আয়োজন না করে বিয়ের জন্য নির্ধারিত বাজেট সমাজসেবামূলক কাজে দান করেছিলেন তারা। একই বছরের অক্টোবর মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান কৃষভ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.