হই না কেন // তাছাদ্দুক হোসেন

0

হই না কেন // তাছাদ্দুক হোসেন

ভাবছে খোকা পাখির ডানা
থাকলে আমার গায়
বেশতো হতো উড়তে পেতাম,
পায় কে আমায় পায়!
দূরে অনেক দূরে
যেতাম অচিনপুরে
পরীর দেশে প্রজাপতির
সঙ্গে ঘুরে ঘুরে
চোখ জুড়াতাম অবাক করা
দৃশ্য বুকে পুরে।

ভাবছে খোকা ঝর্ণা হলে
বেশতো হতো মজা
পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে
হতাম নদীর প্রজা
নানান দেশে দেশে
ছুটবো হেসে হেসে
দুই কূলেতে কাশফুলেতে
ডাকতো আমায় যদি?
হই না কেন বনের পাখি
হই না কেন নদী!

( ২৪-১০/সি বাউন্ডারি রোড,ময়মনসিংহ রাত: ৬ মি : ১৫/০৯/২০২৪)

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.