বান্দরবানের থানচিতে হেন্ডগ্রেনেট, পিস্তল, বন্দুক সহ আটক ২
আব্দুল্লাহ আল সাঈদ,নিজস্ব প্রতিনিধি বান্দরবান : বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে হেন্ডগ্রেনেট,পিস্তল, বন্দুকসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এসময় ওয়েবার ত্রিপুরা (৩৩) ও রুইহং ম্রো (৬০) আটক করা হয়। তারা বান্দরবানের থানচি উপজেলার বাসিন্দা।
গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে
বলিপাড়া জোন এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে টাস্কফোর্সের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়।
ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী ও অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রোকে ,১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক,২ টি মোবাইল এবং ১টি কৃষি ব্যাংকের চেক বই
উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে জানান তিনি।