বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
আব্দুল্লাহ আল সাঈদ নিজস্ব প্রতিনিধি,বান্দরবান : নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবি’র অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের ৪৪-১ পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলকায় অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনা স্থল থেকে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে সীমান্ত এলাকায় শান্তি ও জননিরাপত্তা বজায় থাকে।