ছায়া অনুরাগ/ কাজী আতীক
ছায়া অনুরাগ/
কাজী আতীক।
গ্রহণের কাল বেলায় মধ্যবর্তী চাঁদ
ভিন্ন এক আড়াল, পূর্ণ গ্রাস
পৃথিবীকে জড়িয়ে নেবে তার ছায়া অনুরাগ!
কোনো কি বার্তা দেবে?
আমি, তুমি কিংবা তাকে!
অনুরূপ বলয় কিংবা ভিন্নরূপ আচ্ছাদনে,
কিছু কি অসহনীয়? কিছু যেমন অনুধ্যায়ী
অন্তরঙ্গ অনুভব অথচ অন্তর দহনের!
এক অনতিক্রম্য ব্যতিক্রম
জীবনেও কখনো অনুচ্চারণের ব্যাপ্তি যেমন,
হৃদয়ে লগ্ন কারো ছায়া অনুরাগে
যেমন মৌন মৌমিতা যে তুমি মন সংযোগের।
(নিউ ইয়র্ক)