স্বতঃসিদ্ধ/ কাজী আতীক

0

স্বতঃসিদ্ধ/
কাজী আতীক

না, কোনো বিভ্রম নয়, আসলেই সময় বদলায়,
তুমি আজ যেখানে দাড়িয়ে
গতকাল অন্য কেউ ছিলো
আগামী কাল তারাই আবার ফিরবে না
এমন বিভ্রম কেনো পোষে আছো মনে?

দেখোনি জীবাশ্ম ভস্ম থেকে ফিরে আসে ফিনিক্স।

যেভাবে “কারো পৌষ মাস কারো সর্বনাশ”
আমার এই আজ
কাল আবার তোমার হতেই পারে।
তাই- অযথাই আস্ফালন, কিছুই চিরস্থায়ী নয়।

যেমন- কথায় আছে ‘বাড়ে বন পুড়ে বেশি’

দেখোনি পরিণতি তাদের- মুসোলিনি কিংবা হিটলার
অথবা ফেরাউন যে নিজেকে স্রস্টা দাবী করেছিলো।

আসলে সময় যে বদলায় কোনো বিভ্রম নয়- স্বতঃসিদ্ধ।

(নিউ ইয়র্ক, ৪ আগস্ট ২০২৬)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.