লামা উপজেলার ফাইতংয়ে প্রশাসনের অভিযানে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে গাছের চারা রোপন

0

মো:শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে গাছের চারা রোপন করে দেওয়া হয়।

বুধবার (১৩ আগস্ট) যৌথ অভিযানে এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস নামে দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। পরে ওই ইটভাটাগুলোতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে দেওয়া হয়। এছাড়া ইউনাইটেড ব্রিকস, এনআরবি ব্রিকস, শিরাত ব্রিকস, মবিআই ব্রিকস নামে আরো চারটি ইটভাটা গুড়িয়ে দেওয়ার কথা রয়েছে।
অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ’সহ উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
এবিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী হাইকোর্টের নির্দেশে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে গাছের চারা রোপন করে দেওয়া হয়। বাকি চারটি ইটভাটাও গুড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.