চন্দনাইশ ধোপাছড়ির খোকা মেম্বার ও বান্দরবান যুব দলের নেতা নাজিম এর নেতৃত্বে চলছে জমজমাট বালুর ব্যবসা

0

মো:শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান : চন্দনাইশ ধোপাছড়ির খোকা মেম্বার ও বান্দরবান যুব দলের নেতা নাজিম, সবুজ এর নেতৃত্বে চলছে জমজমাট বালির ব্যবসা। খোকা মেম্বার আওয়ামী লীগের নিবাচিত মেম্বার হয়ে বিগত ১৭ বছর ক্ষমতার দাপটে বিএনপির নেতাদের হয়রানি এবং ক্ষমতার দাপটে পাহাড় কাটা ও বালু উত্তোলন সহ এমন কোনো অপকর্ম করেনি, ১৭ বছর পর আওয়ামীলিগ ক্ষমতা থেকে চলে গেলেও তার দাপট এখনও চলমান আছে,,, এই ক্ষমতা দেখিয়ে ধোপাছড়ি নদির পাড় থেকে অবৈধ ভাবে বালু উওোলন করেই যাচ্ছেন।

ধোপাছড়ির ২ নং ওয়ার্ড সেমি বড়ুয়া পাড়া এলাকার পাশে শংক নদীর পাড় থেকেই এসকে বেটার দিয়ে ১০ থেকে ১৫ টি মিনি ট্রাক দিয়ে বালু দিনে রাতে উত্তোলন করে আসছেন ১ নং ওয়ার্ডের মেম্বার খোকা মেম্বার ও বান্দরবান যুবদলের নেতা মোহাম্মদ নাজিম এর নেতৃত্বে। এলাকাবাসীর কাছে জানতে চাইলে কেউ ভয়ে ও আতঙ্কে হামলার শিকারের ভয়ে মুখ খুলতে চান না ক্যামেরার সামনে। খোকা মেম্বার ডেজার মেশিন বসিয়ে বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করছেন এলাকাবাসীর অভিযোগ । এলাকাবাসীরা বলেন যে হারে বালু উত্তোলন করে আসছেন এভাবে বালু উত্তোলন করতে থাকলে আমাদের বড়ুয়াপাড়া যেকোনো মুহূর্তে ভেঙ্গে আমরা সর্ব শান্ত হয়ে যেতে পারি তাই প্রশাসনের কাছে আবেদন চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় চন্দনাইশ ইউনো মহোদয় ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বলা হয়েছে যাতে বালু উত্তোলনের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এবং RAB ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করা হলো যেন বালু উত্তোলনের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নিয়ে বালু উত্তোলন বন্ধ করা হোক। বালু ও পাহাড় খেকো মোহাম্মদ নাজিম একজন ভয়ংকর প্রকৃতির লোক উনার বিরুদ্ধে এটেম টু মাডার কয়েকটি মামলা রয়েছে এবং বান্দরবান থানায় ও বিভিন্ন মামলা রয়েছেন বলে জানতে পারি আমরা এলাকাবাসী তাই আমরা কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে পারিনা। এলাকাবাসীর পক্ষ থেকে চন্দনাইশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মোবাইলে বিষয়টি জানানো হয়। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলও এখনো কোন তদন্ত করতে আসেনি চন্দনাইশ থানা ও ধোপাছড়ির পুলিশের লোকজন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.