সমন্বিত সড়ক নিরাপত্তা বিষয়ক মিডিয়া ফেলোশিপ সম্পন্ন করলেন দেশের ২৫ জন্য সাংবাদিক

0

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) আয়োজিত সমন্বিত সড়ক নিরাপত্তা বিষয়ক মিডিয়া ফেলোশিপ-এর সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান আজ ঢাকায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

সড়ক নিরাপত্তা নিয়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল বিশ্লেষণমূলক প্রতিবেদন পরিবেশনের জন্য সাংবাদিকদের সহায়তা করার লক্ষ্যে পরিচালিত তিন মাসব্যাপী এ মিডিয়া ফেলোশিপ কর্মসূচিতে দেশের বিভিন্ন জাতীয় ও দৈনিক, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা ও অনলাইন অনলাইন নিউজ পোর্টালে কর্মরত মোট ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ফেলোশিপের উদ্দেশ্য ছিল বাংলাদেশে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন তৈরি এবং সমর্থনে অবদান রাখা। সমন্বিত সড়ক নিরাপত্তা আইন নিয়ে তথ্য ও বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরিতে বাংলাদেশি সাংবাদিকদের সহায়তা করা। গণমাধ্যমে সড়ক নিরাপত্তাকে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও উন্নয়ন ইস্যু হিসেবে তুলে ধরা। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কিত কর্মসূচি, আইন, নীতি এবং প্রয়োগকে কার্যকরভাবে প্রভাবিত করা এবং গণমাধ্যমের সহায়তায় সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিয়ে নীতিনির্ধারকদের সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চালু ও বাস্তবায়নে উৎসাহিত করা। এছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৩ এর টার্গেট ৩:৬ (বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের সংখ্যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে কমিয়ে নিয়ে আসায় সহায়তা করা) এবং ১১ এর টার্গেট ১১:২ (রাষ্ট্র নিয়ন্ত্রিত যানবাহনের সম্প্রসারণ করার মাধ্যমে সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নিরাপদ, সাশ্রয়ী ও সুলভ পরিবহণ ব্যবস্থায় সকলের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে ভূমিকা রাখা) অর্জনে গণমাধ্যমের ভূমিকা জোরালোকরণে অবদান রাখা ।
ফেলোশিপ চলাকালে র্নিবাচিত সাংবাদিকগণ বিএনএনআরসি কর্তৃক নির্ধারিত একজন মেন্টর ( বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক) এর তত্ত্বাবধানে সড়ক নিরাপত্তা বিষয়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী মোট ৭৫টি প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করেছেন। এসব প্রতিবেদনের মাধ্যমে সড়ক দুর্ঘটনার ( রোডক্র্যাশ) কারণ, কাঠামোগত দুর্বলতা, নীতিগত ঘাটতি ও সড়ক নিরাপত্তায় করণীয় এবং সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে গণমাধ্যমে সুগভীর আলোচনা তৈরি হয় এবং পাঠক ও দর্শকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ফেলোকে সার্টিফিকেট ও সম্মাননা চেক প্রদান করা হয়। এছাড়া সংশ্লিষ্ট মেন্টরের সুপারিশক্রমে ৬ জন ফেলোকে “বেস্ট ফেলো” হিসেবে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

“ বেস্ট ফেলো” হিসেবে স্বীকৃতি প্রাপ্ত সাংবাদিকরা হলেন মি. ইমন রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর, মি. আনোয়ার হোসেন, বিশেষ সংবাদদাতা, প্রথম আলো,মি. মোঃ রেজাউল করিম রাজা, সিনিয়র করেসপন্ডেন্ট, বাংলানিউজ২৪.কম, মিস. শাহীন আক্তার, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, দ্য নিউ এজ, মি. জামিউল আহসান শিপু, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক এবং মি. জিয়াউল হক সবুজ, বিজনেস এডিটর, বাংলা ভিশন।

উল্লেখ্য ফেলোশিপকালীন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন-মি. সোহরাব হাসান,যুগ্ম সম্পাদক, প্রথম আলো, মি.বাদশা মিয়া, প্রধান বার্তা সম্পাদক, বাংলা টিভি, মি.আসজাদুল কিবরিয়া, প্ল্যানিং এডিটর, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস, ড.সাকিলা জেসমিন, নিউজ এডিটর, চ্যানেল আই, মি.আবু সালেহ আকন, প্রধান প্রতিবেদক, দৈনিক নয়া দিগন্ত ও সভাপতি ,ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং মি.বাছির জামাল, প্রধান প্রতিবেদক, আমার দেশ।

অনুষ্ঠানে ফেলো ও মেন্টরসহ আরো উপস্থিতি ছিলেন গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবিটর (জিএইচএআই)-এর কান্ট্রি কোঅর্ডিনেটর মি. ড. মোঃ শরিফুল আলম এবং বিএনএনআরসি’র নির্বাহী প্রধান মি. এ এইচ এম বজলুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন- সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ শুধু আইন বা অবকাঠামো উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যভিত্তিক প্রতিবেদন ও জনমুখী নীতি-আলোচনা একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই ফেলোশিপ প্রোগ্রামে শেষ হওয়ার পরেও যেন ফেলোদের নিয়মিত প্রতিবেদনের মধ্যে যেন সড়ক নিরাপত্তা বিষয়টা প্রাধান্য পায় এবং এ বিষয়ক সংবাদ প্রকাশ ও প্রচার যেন অব্যাহত থাকে সে বিষয়ে ফেলোদের অনুরোধ জানানো হয়।

বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যম ও ডিজিটাল উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন এবং ডিজিটাল উন্নয়ন।

বিএনএনআরসি রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ এর অন্যতম সদস্য হিসেবে Constructive Road Safety Journalism in Bangladesh এর মাধ্যমে ২০২২ সাল থেকে সক্রিয়ভাবে সড়ক নিরাপত্তা বিষয়ক অধিপরামর্শ, নীতি গবেষণা ওগণমাধ্যমের দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে।

বিএনএনআরসি বিশ্বাস করে, এই ফেলোশিপ কর্মসূচির অভিজ্ঞতা ভবিষ্যতে আরও অধিক তথ্যসমৃদ্ধ, জনস্বার্থমুখী ও নীতি-অভিমুখী সড়ক নিরাপত্তা বিষয়ক সাংবাদিকতাকে উৎসাহিত করবে এবং দেশের নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য চলমান প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.