কাপ্তাইয়ে ২ নারীর হাতে বেগম রোকেয়া অদম্য নারী সম্মাননা পদক তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

0

মাহফুজ আলম, কাপ্তাই : প্রতিবারের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই  বিশিষ্ট নারীকে   অদম্য নারী সম্মাননা পদক  তুলে দিয়েছেন কাপ্তাই  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা সরকারি হল রুম কিন্নরীতে আয়োজিত অনুষ্ঠানে দুই নারীর হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি। এর আগে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা এবং অদম্য নারী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রথমে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী বের করা হয়। পরে কাপ্তাই উপজেলা সদরের চট্টগ্রাম – কাপ্তাই সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। র‍্যালি এবং মানববন্ধন শেষে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা এবং অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। এসময় তিনি বলেন, প্রত্যেকটা সফলতার পেছনে নারীর অবদান রয়েছে। বাঙ্গালী নারী জাগরণে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি নারী জাগরণের অগ্রদূত।কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সফল জননী নারী সম্মাননাপ্রাপ্ত সন্ধ্যা রানী দাশের বড় ছেলে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ এর কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা: নারায়ণ চন্দ্র দাশ, ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং প্রমূখ।পরে সফল জননী নারী হিসাবে সন্ধ্যা রাণী দাশ এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জেমিয়া ফারজানা  নিতুকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে  বেগম রোকেয়া দিবসটি পালন করা হয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.