পাবনায় ‘জাতীয় আইনগত সহায়তা সেবা’ শীর্ষক সেমিনার
কামাল সিদ্দিকী: দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত বিচারিক সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সোমবার পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘জাতীয় আইনগত সহায়তা সেবা: মানোন্নয়ন ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক বিশেষ সেমিনার।
জেলা লিগ্যাল এইড অফিস পাবনা এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আখতারুজ্জামান।
এছাড়া সেমিনারেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আবু সালেহ মোঃ সালাহউদ্দিন খাঁ, বিজ্ঞ বিশেষ জজ, (জেলা ও দায়রা জজ), পাবনা, মোঃ ফেরদৌস ওয়াহিদ, বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ), পারিবারিক আপীল ট্রাইব্যুনাল, পাবনা, আলমগীর কবীর শিপন, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ), শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, পাবনা, মোঃ সুরুজ সরকার, বিজ্ঞ বিচারক, ( জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনাল, পাবনা, মোঃ জাহাঙ্গীর হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা।
অনুষ্ঠানটির সঞ্চলনার দায়িত্বে থেকে পাবনা জেলার সরকারী আইনগত সেবার পরিসখ্যান তুলে ধরেন পাবনা জেলা লিগ্যাল এইড অফিসার ( বিজ্ঞ সিনিয়র সিভিল জজ) মোঃ আজহারুল ইসলাম।
সেমিনারের মূল আলোচ্য বিষয় সমূহ: সেমিনারে বক্তারা সরকারি আইনি সেবার বর্তমান চিত্র তুলে ধরেন এবং এর গুণগত মান বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন। মূল প্রবন্ধে বলা হয়, সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় ‘লিগ্যাল এইড’ বা সরকারি আইনি সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ, তবে এর সুফল শতভাগ মানুষের কাছে পৌঁছে দিতে সেবার মান আরও আধুনিকায়ন করা প্রয়োজন। এ লক্ষ্যে আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীদের লিগ্যাল এইড এর মামলার প্রতি বিশেষ নজর দেওয়ার তাগিদ প্রদান করেন।
বক্তাদের সুপারিশের মধ্যে, ডিজিটালাইজেশন: আইনি সহায়তার আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করতে এবং মামলার আপডেট দ্রুত জানাতে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেওয়া হয়, প্রচার ও সচেতনতা: তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে এই সেবা সম্পর্কে সচেতন করতে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়, আইন জীবীদের ভূমিকা: লিগ্যাল এইড প্যানেলভুক্ত আইনজীবীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে সেবার মান নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়, ভবিষ্যৎ পরিকল্পনা: ভবিষ্যতে জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতি বলেন, “বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার। অর্থের অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল সহায়তা দেওয়া নয়, বরং সেই সহায়তা যেন মানসম্মত এবং ফলপ্রসূ হয় তা নিশ্চিত করা।”
সেমিনারে জেলা জজ আদালত পাবনা ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাবনা এর সহায়ক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন আদালতের জি.আর.ও গণঅংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।