সমাজসেবক প্রয়াত মংলু মারমা ও সহধর্মিণী ম্রাজুপ্রু মারমা প্রয়াতে কাপ্তাইয়ে দুদিনের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন
মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : চীবর, অর্থ, অর্ঘ্য, এবং ধর্মানুসন্ধানমূলক অনুষ্ঠানসমূহ, অষ্টশুদ্ধিকরণ, সংঘের নিবেদন, চীবরের নিবেদন, কল্পতরুর নিবেদন, পিণ্ডের নিবেদন, এবং অন্যান্য বিভিন্ন নিবেদন করা হয়।
এই সবই হলো মহান পুণ্যময় অনুষ্ঠান এবং পবিত্র ধর্মীয় সমাবেশ পুণ্যানুষ্ঠানে আগত পূজনীয় ভিক্ষুসংঘ ও সম্মানিত পুণ্যার্থীবৃন্দ কে বিনম্র বন্দনা, সু-স্বাগতম ও যথাযোগ্য অভিবাদন জানানোর মধ্য দিয়ে, বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ওয়াগ্গা বড়ইছড়ি পাড়া কাপ্তাইয়ে ২৯ ও ৩০ মার্চ রবিবার ও সোমবার দুই দিনব্যাপী প্রয়াতের ধর্ম পুত্র ভদন্ত সলাসীবি মহাথের ও কন্যা-ভোলাতা, পুত্র-পুত্রবধু নাতি-নাতনিসহ কয়েক হাজার বৌদ্ধ ধর্মালম্বী হাজারো পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়,রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি মারমা পাড়ার সমাজ সেবক জনপ্রিয় কবিরাজ প্রয়াত মংলু মারমার সহধর্মিণী ম্রাজুপ্রু মারমা প্রয়াত হওয়ায়, দুইজনের উদ্দেশ্যে সোমবার (৩০ মার্চ) তার পরিবারের বড় ছেলে অংথোয়াইচিং মারমা মেয়ের বড় জামাতা টি মং মারমা জানান, বাবা মারা যাওয়ার দের বছরের ব্যবধানে মা ম্রাজুপ্রু মারমা এই দিনে ৪ মার্চ বিকেলে মৃত্যুবরণ করেন। যার ফলে বৌদ্ধ ধর্ম রীতিনীতি অনুসারে চীবর, অর্থ, অর্ঘ্য, এবং ধর্মানুসন্ধানমূলক অনুষ্ঠানসমূহ, অষ্টশুদ্ধিকরণ, সংঘের নিবেদন, চীবরের নিবেদন, কল্পতরুর নিবেদন, পিণ্ডের নিবেদন ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালন করা।