বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট মো.আবু জাফর
মো: শিপন, জেলা প্রতিনিধি বান্দরবান :আবুল কালাম সভাপতি জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত বান্দরবান জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে আবু জাফর জয়লাভ করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা বারের অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ শাহজাহান।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি মুহাম্মদ আবুল কালাম (৬২ ভোট), সাধারণ সম্পাদক আবু জাফর (৭০ ভোট), সহ-সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দীন কাদের প্রিন্স (৬৫ ভোট), অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম (৭৬ ভোট)।
সমিতির গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ১৩টি পদের মধ্যে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫টি পদে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয় এবং বাকি ৬টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। তাদের মধ্যে সহ-সভাপতি এডভোকেট বাসিং থোয়াই মার্মা, পাঠাগার সম্পাদক মুহা. শাহনেওয়াজ চৌধুরী, আইটি সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জিয়াউল হক, নির্বাহী সদস্য উচাইমং মার্মা, আবদুল্লাহ আল মামুন ও রাজীব চন্দ্র ধর।প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ শাহজাহান জানান, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট উম্যাসিং মার্মা ও এডভোকেট একরাম উদ্দিন। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ আইনজীবীরা নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা জানান, বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১২৬ ভোটারের মধ্যে ১২২ জন ভোট দিয়েছেন। নির্বাচিতরা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।