লিগ্যাল এইডের মধ্যস্থতায় চারলাখ টাকা ক্ষতিপূরণ পেলেন স্বামী নিযার্তিতা সোনিয়া

0

পাবনা প্রতিনিধি: যৌতুকলোভী স্বামীর নিযার্তনের বিচার ও মামলা করে অসহায় সোনিয়া খাতুন ক্ষতিপূরণ পেলেন ৪ লাখ টাকা। বৃহস্পতিবার জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় ৪ লাখ টাকার ক্ষতি পূরণের অর্থ আদায় করে অসহায় নারীর হাতে তুলে দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ আজাহারুল ইসলাম। অর্থ পেয়ে সোনিয়া ও তার পরিবার অনেক খুশি হন।

অপরদিকে অভিযুক্ত স্বামীও রেহাই পেলেন মামলা থেকে। তিনিও এই নিষ্পত্তির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
জানা যায়, ২৩ সালের ৭ মার্চ ৩ লাখ টাকা কাবিনে পাবনার সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের আবু দাউদের ছেলে সুলাইমান হোসেনের সাথে বিয়ে হয় পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাড়ভাঙ্গুড়া গ্রামের সোহরাব আলীর মেয়ে সোনিয়া খাতুনের।

বিয়ের পর চাকুরী স্থায়ী করার নামে সুলাইমান হোসেন শ্বশুড়বাড়ি থেকে ৫ লাখ টাকা ধার নেন। কিন্তু তার চাকুরী স্থায়ী হয় না। কিছুদিন পরে স্ত্রী সোনিয়াকে বাপের বাড়ি থেকে আরো ৫ লাখ টাকা এনে দেওয়ার দাবী করেন সুলাইমান হোসেন। সোনিয়ার বাবার পক্ষে সুলাইমানের দাবীকৃত টাকা দেওয়া সম্ভব না হলে সোনিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর বাবার বাড়িতে রেখে যায় স্বামী সুলাইমান। পরে সুলাইমান তালাক নামা পাঠিয়ে দেয় সোনিয়াকে।

এ ঘটনায় সোনিয়ার পরিবার নিরুপায় হয়ে চলতি বছরেই পাবনার আমলী আদালতে যৌতুক দাবী, নারী নির্যাতনসহ নানা অভিযোগে মামলা দায়ের করেন। কোর্টে মামলা দায়েরের পর সুলাইমান চাকুরী বাঁচাতে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে নিষ্পোত্তির জন্য আবেদন করেন জেলা লিগ্যাল এইড অফিসে। জেলা লিগ্যাল এইড অফিস প্রতিপক্ষকে সমন ইস্যু করেন। সমন পেয়ে উভয়পক্ষ ১০ জুলাই বৃহস্পতিবার লিগ্যাল এইড অফিসে হাজির হন। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ আজহারুল ইসলাম উভয়পক্ষের উপস্থিতিতে শর্তসাপেক্ষে বিরোধ নিষ্পত্তি মিমাংসার এবং যৌতুক ও নির্যাতনের শিকার সোনিয়া খাতুনকে ৪ লাখ টাকা প্রদানের রায় দেন।নিষ্পোত্তি বৈঠকের রায়ের পর আবেদনকারী সুলাইমান হোসেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ আজহারুল ইসলামের উপস্থিতিতে ৪ লাখ টাকা প্রদান করেন সোনিয়া খাতুনকে। জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ইম্পাওয়ারহার প্রকল্পের পক্ষ থেকে সন্তোষজন নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ আজহারুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.