এমএসএফ এম্পাওয়ার হার প্রজেক্টের কর্মকর্তাদের সাথে পাবনা জেলা লিগ্যাল এইড কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি: আজ ৪ জানুয়ারি ২০২৬, রোববার পাবনা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সিভিল জজ জনাব মো: আজহারুল ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এমএসএফ এম্পাওয়ার হার প্রজেক্টের একটি প্রতিনিধিদল।

এই সাক্ষাতে স্টাফ ল’ইয়ার আসমা উল হুসনা–এর নেতৃত্বে উপস্থিত ছিলেন পাবনা ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী এবং উপজেলা ফ্যাসিলিটেটর জাহাঙ্গীর আলম।

সাক্ষাৎকালে এম্পাওয়ার হার প্রজেক্টের চলমান কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, বাল্যবিয়ে বন্ধ, নারী ও শিশু নির্যাতন রোধ, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ, নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণসহ সামগ্রিক মানবাধিকার সুরক্ষা বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জনাব মো: আজহারুল ইসলাম এম্পাওয়ার হার প্রজেক্টের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.