পাবনার মূলগ্রামে এম্পাওয়ারহার প্রকল্পের এডভোকেসী উইথ ইউনিয়ন লিগ্যাল এইড ডায়ালগ

0

পাবনা প্রতিনিধি: ৫ জানুয়ারী-২০২৬, বেলা ১১টায় পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগাম ইউনিয়নে
বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং এমএসএফ ইম্পাওয়ার হার প্রকল্পের সহযোগিতায়
“Advocacy Dialogue with Union Legal Aid Committee to Respond GBV and Child Marriage” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা ও জেন্ডার সমতা এবং নারী-শিশু, নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

সভায় এমএসএফ এম্পাওয়ার হার প্রকল্পের কার্যক্রম এবং লিগ্যাল এইড কমিটির ভূমিকা তুলে ধরে
সভায় মূল্যবান বক্তব্য প্রদান করেন—
প্রকল্পের স্টাফ ল’ইয়ার আসমা উল হুসনা। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আঃ কুদ্দুস,
উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি রুবিয়া খাতুন।

সভা সঞ্চালনা করেন ডিএইচআরএমও কামাল আহমেদ সিদ্দিক এবং তাকে সহায়তা করেন করেন ইউএফ জাহাঙ্গীর আলম।

লিগ্যাল এইড কমিটির এই এ্যাডভোকেসি ডায়ালগের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে জিবিভি ও বাল্যবিয়ে প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির ভূমিকা আরও কার্যকর হবে বলে সকলেই আশা প্রকাশ করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.