পাবনায় দুদিনের নারী উদ্যোক্তা মেলা শুরু
পাবনা প্রতিনিধি : পাবনায় শুরু হয়েছে দুই দিনের নারী উদ্যোক্তা মেলা। ওয়াই ডব্লিউ সি এ রিসোর্স সেন্টারের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট )সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো: জিলাল উদ্দিন।
ওয়াই ডব্লিউ সি এর সাধারণ সম্পাদক হেনা গোস্বামীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি এড. কামরুন নাহার জলি, এম এস এফ ইম্পাওহার হার প্রজেক্টের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস্ মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী, ওয়াই ডাব্লিউ সি এ রিসার্চ সেন্টারের পরিচালক এ্যাসিটেন্ট প্রফেসর মারিকো হোমমা, ব্যাপ্টিষ্ট চার্চের ইসহাক সরকার, ওয়াই ডব্লিউ সি এ নার্সারি স্কুলের প্রধান শিক্ষক জিনাত সুলতানা। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক জয়া বর্মন।
মেলায় অংশ নিয়েছেন বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা।
খাদ্য, ফ্যাশন, লাইফস্টাইলসহ নানা পণ্যের সমাহারে সাজানো হয়েছে ২০টি স্টল।
নারীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ মেলা হবে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা—এমনটাই আশা আয়োজকদের।
পাবনার নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, মেধা ও আত্মনির্ভরশীলতার এক অনন্য প্রদর্শনী হয়ে উঠেছে এই আয়োজন।