মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাবনায় সভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: পাবনায় আলোচিত কয়েকটি চাঞ্চল্যকর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিষ্ট্রিক হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক কমিটির ত্রৈমাসিক সভায়।
বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগীতায় মঙ্গলবার বেলা ১১ টায় ঝলক মহিলা সংস্থার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইট ডিফেন্ডার নেটওয়ার্ক পাবনার আহবায়ক আব্দুল মতীন খানের সভাপতিত্বে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ডিস্ট্রিক হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী তিন মাসের রিপোর্ট উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক, নেটওয়াের্কর সদস্য সচিব আব্দুর রব মন্টু।
সভায় প্রধান অতিথি ছিলেন এমএসএফ’র কো-অডিনেটর মো: টিপু সুলতান, সন্মানিত অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট কামরুন্নাহার জলি, ওয়াইডব্লিউসিএ সাধারন সম্পাদক হেনা গোস্বামী।
মতবিনিময় সভায় পাবনা জেলার বিভিন্ন উপজেলায় হত্যা, খুন, ধর্ষন ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানানো হয়।
সভায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো নৃশংস অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত।