বান্দরবানের রুমায় অসহায় শীতার্তদের মাঝে ৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ
রিমন পালিত:সিনিয়র স্টাফ রিপোর্টার : বান্দরবানের রুমায় রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবি-এর ব্যবস্থাপনায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার সকালে রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজিবির মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার।
এ সময় চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, সদরঘাট এলাকা এবং জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শীতার্তদের মাঝে প্রায় ৩০০ অধিক কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।