পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় স্থানীয় অংশগ্রহণ জরুরি

0

রিমন পালিত: সিনিয়র স্টাফ রিপোর্টার বান্দরবান : পরিবেশ, বন ও জীববৈচিত্র সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ এবং স্থানীয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশবাদী সংগঠন আরণ্যক। বক্তারা বলেন, একটি এলাকার জীববৈচিত্র রক্ষা ও টেকসই পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠী ও সংগঠনগুলোকে সম্পৃক্ত করা অপরিহার্য। স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম দীর্ঘমেয়াদে সফল হবে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে বান্দরবানের হোটেল ডি মোড় হল প্রাঙ্গণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও ইউএনডিপি-এর সার্বিক তত্ত্বাবধানে এবং আরণ্যক ফাউন্ডেশন-এর সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাহাবুবউল করিম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর, আরণ্যক ফাউন্ডেশনের কম লিডার মোস্তফা কামাল, প্রোগ্রাম কর্মকর্তা ফারহান হক, প্রজেক্ট কর্মকর্তা মংহ্লা চিংসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনায় পরিবেশ সংরক্ষণে ভিআইওফিন (VIOFIN) পরিকল্পনার ওপর আলোকপাত করা হয়। বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে টেকসই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জীববৈচিত্র রক্ষা করার পাশাপাশি একটি সম্পূর্ণ এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সরকারি-বেসরকারি সংস্থা এবং স্থানীয় সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.