জালালাবাদ এসোসিয়েশনের তফসিল ঘোষণা : ৫ জুন নির্বাচন

0

নিউইর্ক (ইউএনএ): উত্তর আমেরিকার বৃহত্তর আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর কার্যকরী কমিটি ২০২২-২০২৪-এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। উক্ত তফসিল মোতাবেক এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভানিয়া রাজ্যের ১০ হাজারের অধিক সদস্য এই নির্বাচনে ভোট প্রদানের যোগ্য, যাদের মধ্য থেকে বিশাল সংখ্যক ভোটার ভোট প্রদান করবেন বলে প্রত্যাশিত। খবর ইউএনএ’র।

কোভিড মহামারীর কারণে এই নির্বাচন গঠনতন্ত্রসম্মত প্রক্রিয়ায় পরিবর্তিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তফশিলের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ৩ এপ্রিল, রোববার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত উডসাইডের গুলশান ট্যারাসে নির্বাচনী প্যাকেজ বিতরণ করা হবে। এই প্যাকেজে ভোটার তালিকা, প্রার্থী ফরম, প্রার্থীতা প্রত্যাহার ফরম, এসোসিয়েশনের গঠনতন্ত্রসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা নগদ ১৫০ ডলারের বিনিময়ে এই ফর্ম সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশন কর্তৃক সিলমোহর ও স্বাক্ষরকৃত নির্ধারিত ফর্ম ছাড়া কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ কারণে সবাইকে এই নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে ফর্ম সংগ্রহ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। কমিশনের সদস্যরা হলেন- মোশাররফ হোসেন, সাব্বির হোসেন, আহমেদ এ হাকিম ও মিনহাজ আহমেদ।

 

আপনি এগুলোও দেখতে পারেন

Warning: file_get_contents(): SSL: Handshake timed out in /home/bdviewsc/public_html/wp-content/themes/publisher/includes/libs/better-framework/functions/other.php on line 612

Warning: file_get_contents(): Failed to enable crypto in /home/bdviewsc/public_html/wp-content/themes/publisher/includes/libs/better-framework/functions/other.php on line 612

Warning: file_get_contents(https://bd24views.com/wp-content/plugins/better-adsmanager//js/adsense-lazy.min.js): failed to open stream: operation failed in /home/bdviewsc/public_html/wp-content/themes/publisher/includes/libs/better-framework/functions/other.php on line 612

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.