*প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় বিএনএনআরসির প্রকল্প মনোনীত:* *ভোটে সহায়তার অনুরোধ*

0

*প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় বিএনএনআরসির প্রকল্প মনোনীত:* *ভোটে সহায়তার অনুরোধ*

*প্রিয় মহোদয়,*
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) উদ্যোগ “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ ও মোকাবিলায় সাংবাদিক ও কমিউনিটি রেডিওর সম্পৃক্ততা”-এর জন্য ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) প্রাইজেস ২০২৬-এ অ্যাকশন লাইন সি৯: মিডিয়া বিভাগে মনোনয়ন লাভ করেছে। উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) মোকাবিলায় সক্ষমতা জোরদার এবং ডিজিটাল উন্নয়ন ত্বরান্বিতকরণ” শীর্ষক প্রকল্পের আওতায়।

বিএনএনআরসি “নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)” কর্মসূচির অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ.

এই মনোনয়ন গণমাধ্যমকর্মী ও কমিউনিটি মিডিয়ার সম্পৃক্ততা জোরদার, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন অগ্রসর করা এবং কমিউনিটিকেন্দ্রিক, অংশগ্রহণমূলক ও অধিকারভিত্তিক পদ্ধতিতে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় আমাদের ধারাবাহিক প্রয়াসের একটি তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।

ডব্লিউএসআইএস প্রাইজেস ২০২৬-এ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ডসংখ্যক ১,৫০৯টি উদ্যোগ জমা পড়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ দলের পর্যালোচনা শেষে মোট ৩৬০টি প্রকল্প মনোনীত হয়েছে। ১৮টি ডব্লিউএসআইএস অ্যাকশন লাইনের প্রতিটিতে ২০টি করে প্রকল্প নির্বাচিত হয়েছে। এ প্রেক্ষাপটে ডব্লিউএসআইএসের সব অংশীজনকে আগামী ৩ মে ২০২৬-এর মধ্যে অনলাইন ভোটিং প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ডব্লিউএসআইএস প্রাইজেস এমন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে ডব্লিউএসআইএস অ্যাকশন লাইনসমূহ বাস্তবায়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অগ্রগতি ত্বরান্বিত করা এবং গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্টের লক্ষ্যপূরণে অবদান রাখা উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

এ প্রেক্ষাপটে অ্যাকশন লাইন সি৯: মিডিয়া বিভাগে বিএনএনআরসির এই উদ্যোগের পক্ষে আপনার মূল্যবান ভোট ও সমর্থন আন্তরিকভাবে কামনা করছি। Voting link: https://www.itu.int/net4/wsis/stocktaking/Prizes/2026/Vote

শুভেচ্ছান্তে,
এ এইচ এম বজলুর রহমান
প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)

বাংলাদেশের জন্য দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক অ্যাম্বাসেডর

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.