বড়দিন উপলক্ষে বান্দরবানের সেনাবাহিনীর তরফ থেকে মানবিক সহায়তা কর্মসূচি পালন করা হয়েছে
আব্দুল্লাহ আল সাঈদ, নিজস্ব প্রতিনিধি : বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পার্বত্য বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সেনা জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সহমর্মিতা ও উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন পাড়ার উপাসনালয় নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় উপকরণ, পাশাপাশি শিশু ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।